উত্তরদিনাজপুর

পরিবারের মঙ্গল কামনায় বয়রা কালি মন্দিরে ভক্তদের ভীর

রবিবার থেকে শুরু হয়ে গেল বাঙালীদের নতুন বছর ১৪২৫। পুরনো দিনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরের দিন গুলি নিজের ও নিজের পরিবারের লোকেদের মঙ্গল কামনায় সকাল থেকে প্রতিটি মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তররা। সেই মতে নিজেদের পরিবারের লোকেদের মঙ্গল কামনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের পাশে ঐতিহ্যবাহী অষ্ট ধাতুর বয়রা কালি মন্দিরে হাতে পুষ্প থালা নিয়ে ভিড় জমিয়েছিল এলাকার বহু ভক্ত। এদিন সকাল থেকে বয়রা কালি মন্দিরে প্রখর সূর্যের তাপকে উপেক্ষা করে লম্বা লাইন দেখা যায়। নতুন বছর উপলক্ষ্যে বয়রা কালি মন্দিরে সুন্দর করে সাজানো হয়েছে, কৃত্তিম ফুল দিয়ে রাস্তার পাশে লাগানো হয়েছে ডিজিটাল আলোক সজ্জা। যাতে ভক্তদের পূজা দিতে কোন অসুবিধা না হয় সেই কারনে মোতায়েম করা হয়েছে পুলিশ। 

        এই বিষয়ে পূজা দিতে আসা অনিতা রায় নামে এক মহিলা জানান, রবিবার নতুন বছর, নিজের পরিবারের লোকেদের মঙ্গল কামনায় বয়রা মায়ের মন্দিরে পূজা দিতে এসেছেন তিনি। উদ্দেশ্য একটাই বছরের দিন গুলি ভালো যায়।